এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন প্রায় সব ব্যাটার। ৫০ ওভারের মধ্যে ৪২.৪ ওভার ব্যাটিং করে হারিয়েছে সবগুলো উইকেট। রান তুলেছে সব মিলিয়ে ১৬৪। বাংলাদেশকে হারাতে ১৬৫ রান করতে হবে স্বাগতিক শ্রীলঙ্কাকে।
বৃহস্পতিবার (৩১) পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে টাইগাররা। একে একে টপঅর্ডারের সবাই ব্যর্থ হচ্ছিলেন।
ব্যতিক্রম ছিলেন নাজমুল হাসান শান্ত। ১২২ বলে ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন তিনি। এছাড়া তাওহীদ হৃদয় ২০, নাঈম শেখ ১৬ ও মুশফিক ১৩ রান করেন।
বাকিরা সবাই আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। ড় তামিম না থাকায় ওপেনিংয়ে ভরসা রাখা হয় ছোট তামিমের উপর। কিন্তু তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। কোনো রান না করেই ফিরে যান ইনিংসের ১.২ ওভারে।
এরপর আরেক ওপেনার নাঈম ইসলাম জুটি বাধেন শান্তর সঙ্গে। এই জুটি থেকে আসে ২১ রান। দলীয় ২৫ রানে ফিরে যান নাঈম (১৬)। এরপর টাইগার অধিনায়ক সাকিব আসেন ক্রিজে আসেন। কিন্তু তিনিও দলের হাল ধরতে পারেননি।
সাকিব শুরুটাও করেছিলেন বাউন্ডারি হাঁকিয়ে। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি। ১১তম ওভারে পাথিরানার চতুর্থ বলটি উইকেটের পেছনে লুফে নেন কুশল মেন্ডিস। ১১ বলে ৫ রান করে ফিরেছেন সাকিব।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে মাথিসা পাথিরানা ৪টি উইকেট নেন। থিকসেনা ২টি, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা ও ওয়াল্লালাগে একটি করে উইকেট নেন।
