শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কাপ্তাই হ্রদে আজ মধ্যরাত থেকে মাছ ধরতে পারবেন জেলেরা

রাঙ্গামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞার দীর্ঘ ১৩৫ দিন পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন জেলেরা। এতে জেলেদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি জন্য প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে এ বছর কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি না পাওয়ায় মাছ শিকারের নিষেধাজ্ঞার মেয়াদ দুই দফা বৃদ্ধি করা হয়। ফলে ১৩৫ দিন পর পুনরায় মাছ আহরণ শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে।

গত বুধবার (৩০ আগস্ট) নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙ্গামাটি জেলার বিপণন ব্যবস্থাপক নৌ কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া জানান, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দিনগত মধ্যরাত থেকে থেকে জেলেরা কাপ্তাই হ্রদে মাছ ধরতে পারবেন।

এসময় কমান্ডার বলেন, কাপ্তাই হ্রদে পানি কম থাকায় এবং কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার মেয়াদ দু’দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে হ্রদে যথেষ্ট পানি রয়েছে। তাই ব্যবসায়ী, মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে বৃহস্পতিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জেলেরা ওইদিন রাত থেকে মাছ ধরতে পারবে।

নিয়ম অনুয়ায়ী ১৯ জুলাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা থাকলেও কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় এ নিষেধাজ্ঞা একমাস ১২দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছিলো। এর আগে ১৯ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা বেড়ে হ্রদে ৪ মাস ১২দিন মৎস্য আহরণ বন্ধ ছিল।

এদিকে, আজ মাছ ধরা নিষেধাজ্ঞা তুলে নেয়ায় জেলেদের মাঝে ফিরেছে স্বস্তি। এর মধ্যে জেলেরাও সেরে নিয়েছেন সব প্রস্তুতি। ব্যবসায়ীদের আশা এ বছর আশানুরূপ মাছ শিকার করা সম্ভব হবে।

উল্লেখ্য, দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদে প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে ২৫ হাজারেরও বেশি জেলে। মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২০ কেজি করে চাল খাদ্য সহায়তা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...