চট্টগ্রামের লোহাগাড়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর শিবচর পৌরসভা এলাকার গুয়াতলা এলাকার আবদুর রজ্জাকের ছেলে টিটু মিয়া (৪১) ও মৃত আশরাফ খানের ছেলে আরজু খান (৩৫)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এসময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকানো ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে পাচার কাজে জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
