শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম ফুচকার লোভ দেখিয়ে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় আট বছর বয়সী শিশুকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মিরাজ খলিফা (৩৩) নামে এক ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ আগস্ট) রাতে বন্দর থানাধীন কলসিদীঘি পাড়ের পকেট গেটের মহসিন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ খলিফা পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া থানার আবুল হোসেন খলিফার ছেলে। তিনি পেশায় একজন ফুচকা বিক্রেতা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, রবিবার বিকেলে ওই শিশু ছাদে বালতি আনতে যায়। এসময় অভিযুক্ত মিরাজ ফুচকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে তার রুমে নিয়ে যায়। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করায় বাসার মধ্যে কেউ ছিল না। এই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে মিরাজ এবং কাউকে না বলতে বারণ করেন।

তিনি আরও বলেন, মায়ের কাছে গিয়ে শিশুটি সবকিছু জানালে স্থানীয়রা মিলে অভিযুক্ত মিরাজকে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় মিরাজকে একমাত্র আসামি করে মামলা করেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ ধর্ষণের কথা স্বীকার করেছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...