শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন। উপজেলায় সবকটি হাটবাজার এখন পলেথিনে সয়লাব। ব্যবহার শেষে এসব পলিথিন যেখানে ও ফেলার কারনে পরিবেশের উপর মারাত্মক ভাব পড়ছে।

পাশাপাশি পলিথিনের কারনে ভরাট হয়ে যাচ্ছে পুকুর, খাল, বিলসহ নালা- নর্দমা। যার ফলে একদিকে বাড়ছে জলবদ্ধতা। অন্যদিকে কমেছে মাছের উৎপাদন।

সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে দিনের পর দিন পলিথিনের উৎপাদন ও ব্যবহার অব্যাহত থাকায় উদ্ধিগ্ন সচেতন মহল। এ নিয়ে স্থানীয় পরিবেশবিদদের অভিমত পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসনিক অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। অন্যতায় এটি থেকে সহজে মুক্তি মিলবে না।

উপজেলার প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ছোট বড় প্রায় প্রতিটি দোকানে পন্য বিকিকিনিতে বর্তমানে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ।

প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের দণ্ডের আওতায় আনলেও বাজারজাত ও বিক্রি কোনটাই বন্ধ করা যাচ্ছেনা।

বিশেষ করে এখানকার হাট -বাজারগুলোতে এখন দুই ধরনের পলিথিন বেশী ব্যবহার হচ্ছে। এর মধ্যে একটি হাতলওয়ালা রঙ্গিন,অন্যটি হাতলবিহীন স্বচ্ছ ব্যাগ।

উপজেলার ২ টি পৌরসভা ও ১৮ ইউনিয়নের অর্ধশতাধিক বাজার ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি দোকানে পলিথিন ব্যাগের মাধ্যমে পন্য হস্তান্থর করা হচ্ছে।অনেকে বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের দোকান খুলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

পাশাপাশি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে পন্যের মোড়ক হিসেবে পলিথিন ব্যবহার করে চলেছেন। যা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে একাধিক দোকানীর সাথে কথা হলে তারা জানান বাজারে বিকল্প ব্যাগ না থাকায় অপরাধ জেনেও সহজলভ্য হিসেবে পলিথিন ব্যাগ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন , পলিথিন বিক্রি ও বাজারজাত দুটাই দণ্ডনীয় অপরাধ। দেখা গেছে প্রশাসন অভিযান চালানোর পর কিছু দিন বন্ধ থাকে। পরে আবার কৌশল পাল্টিয়ে পলিথিন বিক্রি শুরু করে দেয়। এ ক্ষেত্রে অভিযানে পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেন প্রশাসনের এ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...