শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে পানিতে পড়ে শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে ছড়ার পানিতে পড়ে ১০ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনারভাটি মসজিদ সংলগ্ন কাটা পাহাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত্যুবরণকারী প্রতিবন্ধী শিশুটির নাম মো: জিহাদ। সেই ঐ এলাকার মো: মাহবুব আলম মাসুদ এর পুত্র।

১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, রবিবার (২৭ আগস্ট) অনুমানিক সকাল সাড়ে ১০ টায়  প্রতিবন্ধী ছেলেটি ঘর থেকে বের হয়ে মায়ের সাথে ছড়ার পাশে খেলতে যায়। সেই  সময়ে ছেলেটি মায়ের অজান্তে ছড়ার পানিতে পড়ে তলিয়ে যায়। প্রচন্ড বৃষ্টি হওয়ায় ছড়ায় স্রোত ছিল। সেইসময় ছেলেটির মা খোঁজাখুঁজি করে না পেয়ে চিৎকার চেচামেচি করে লোকজন জড়ো করে। এলাকার লোকজন ছড়ার পানিতে খোঁজাখুঁজি করে  দুপুর ১২ টার দিকে  ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে ছড়ার  পানিতে তার মৃতদেহ খুজে পায়।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনা শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ছেলেটার পরিবার জানান, আমার ছেলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সেই ছড়ার পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।  এই বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই। তাই মানবিক বিবেচনায়  আমরা উদ্ধর্ধন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশটি তার পরিবারের কাছে বিনা ময়না তদন্তে দাফনের জন্য হস্তান্তর করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...