শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু অমর তাঁর মৃত্যু নেই: আমিনুল ইসলাম আমিন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু সারাজীবন রাজনীতি করেছেন মানুষের পাশে থেকে মানুষের জন্য। নিজের রক্ত দিয়ে এই দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। তাই খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। তিনি অমর, তাঁর মৃত্যু নেই।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সাতকানিয়া উপজেলা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এই কথা বলেন।

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহারুল ইসলাম চৌধুরী, স্থানীয় সাংসদ ড.আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট জহির উদ্দিন, নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, পৌর মেয়র মোহাম্মদ যোবায়ের, মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, কেএম আসাদ, ওচমান আলী, এস এম আজিজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পিতার মতোই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করছেন বলেই তিনি ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, ঘরে ঘরে বিদ্যুৎ হয়, বিনা মূল্যে ছাত্র/ছাত্রীরা বই পায়, শিক্ষিতের হার বাড়ে, মানুষের গড় আয়ু বেড়ে যায়, মাথাপিছু ইনকাম ৬০০ থেকে বেড়ে হয় ২৯০০ ডলার, ভূমিহীন, গৃহহীনরা ঘর পায়। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে পারে।

তিনি এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই ভোট যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...