শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে ডিএনসি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন, উখিয়া বালুখালী-২, ময়নার ঘোনা ১১নং রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নং-৫৫০৬৫৪, ব্লক নং-সি-১৩ এর বাসিন্দা মৃত হোছেনের ছেলে কিং জ্য নাই ওরফে মো. নুর (২৫), একই ক্যাম্পের এফসিএন নং-১৯৯৮৪১, ব্লক নং-সি-১২ এর বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে আব্দুর রহমান (২৪) এবং মিয়ানমারের মংডু মিন্নি পাড়ার খায়রুল হকের ছেলে সামছুল হক (২২)।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (বিশেষ জোন) সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

সিরাজুল মোস্তফা জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার জনৈক জহির আহমদের ভাড়া বাসা ঘেরাও করে ডিএনসির সদস্যরা। পরে ঘরে অবস্থানরত তিন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে মো. নুরের রুমে স্টিলের আলমারিতে শপিং ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ২ ও ৩নং আসামি মো. নুরের ইয়াবা বিক্রয় ও পাচারে সহযোগিতা করে আসছে। ঘটনাস্থলে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের উপ-পরিদশর্ক মো. নাসির উদ্দীন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...