শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বিপদে জনগণের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রাকৃতিক দুর্যোগ থেকে রাজনৈতিক সংকট যে কোন দুর্যোগে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) নগরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের হাতে ফুড প্যাকেজ তুলে দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

দুর্যোগ পরিস্থিতিতে সব সময় মানুষের পাশে দাঁড়ানোয় রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রাজনৈতিক সংকট যে কোন দুর্যোগে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ। করোনা মহামারীর মতো বড় হুমকি মোকাবিলায় বাংলাদেশের যে সাফল্য তার পিছনে আছে আওয়ামী লীগ কর্মীদের নিরলস পরিশ্রম।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য নোমান আল মাহামুদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ সবসময় গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। আজকে দেশের যে উন্নয়ন তার ভিত্তি তৈরি করে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একারণে জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে এবং থাকবে।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নুরু মোস্তফা টিনু, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মোঃ মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ, গ্রামীণফোনের সিনিয়র স্পেশালিস্ট মো. সুলতানুল, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, কাজী আসাদুজ্জামান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...