চট্টগ্রামের চন্দনাইশে ১০৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর বরমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মো. আলমগীর (৪২), মো. আলমগীরের স্ত্রী শাহিনা আক্তার (৩৫) ও মো. আবু ছালেকের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম চর বরমা এলাকার আলমগীরের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
