চট্টগ্রামের ফটিকছড়িতে হেলাল উদ্দিন (৪০) নামে এক সিএনজির চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাবুনগর এলাকার বসতঘর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল ঐ এলাকার নবিদুর রহমান প্রকাশ ঠান্ডা মিয়া বাড়ীর আব্দুস সালাম প্রকাশ মনার পুত্র। স্ত্রী ছাড়াও তার তার ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর মৌলানা এয়াকুব জানান, নিহত হেলাল পেশায় সিএনজি চালক।তবে কয়েক দিন ধরে সে অন্যমনস্ক হয়ে পড়েন। তাকে আজ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সে। সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় হেলাল রান্না ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। খবর পেয়ে আশে পাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ৯ টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে লাশ নীচে নামিয়ে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, বসত ঘরে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে ময়নাতনদের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
