২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের মহাসমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ (২১ আগস্ট) সোমবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চুয়েট ছাত্রলীগ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের পরে বক্তব্য রাখেন চুয়েট ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য তৌফিকুর রহমানও আজহারুল ইসলাম মাহমুদ।
বক্তব্যে তারা নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অভিযুক্ত আসামীদের কঠোর শাস্তি দাবি করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা।
