শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

লোহাগাড়া রেললাইনে ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারী আটক, মোবাইল ও টাকা উদ্ধার

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে রেললাইনে ঘুরতে গিয়ে মাদ্রাসার ৪ ছাত্র থেকে মোবাইল ছিনতাই ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে আধুনগর ইউনিয়নে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, আধুনগর ইউনিয়নের মাহবুবুর রহমান এর পুত্র মোহাম্মদ জুবায়ের (২৬),  বড়হাতিয়া ইউনিয়নের ইমরান এর পুত্র ইব্রাহিম (২৬) এবং বড়হাতিয়া ইউনিয়নের শামসুর আলম এর পুত্র মোহাম্মদ দিদারুল ইসলাম (২৩)।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুটি মোবাইল ও নগদ টাকা।

জানা যায়, এর আগে, গত ১৮ আগস্ট সন্ধ্যায় রেললাইন থেকে মাদ্রাসায় ফেরার পথে আধুনগর উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে রেললাইন এলাকায় ছিনতাইয়ের শিকার হন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৪ আবাসিক ছাত্র। এসময় সংঘবদ্ধ ছিনতাইকারীর দল গতিরোধ করে তাদের কাছে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।

এছাড়াও এক ছাত্রদের কাছ থেকে পিনকোড সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং থেকে ২ হাজার ৬শ’ টাকা আরেকটি একাউন্টে ট্রান্সফার করে নেয়। বিষয়টি মাদ্রাসায় এসে তারা হোস্টেল সুপারকে অবহিত করলে তিনি থানা পুলিশকে অবহিত করে ।

স্থানীয়রা বলেন নব নির্মিত রেললাইনে প্রায় সময় পথচারীরা ছিনতাইয়ের শিকার হন। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশদুল ইসলাম বলেন, মাদ্রাসার ৪ ছাত্র থেকে মোবাইল ছিনতাই ঘটনার অভিযোগ প্রাপ্তির ৬ ঘন্টার মাথায় অভিযান চালিয়ে ছিনতাই সাথে জড়িত তিন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করি।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে৷ এসময় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনজনের বিরুদ্ধে থানা মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরো বলেন, উঠতি বয়সি কিশোর গ্যাংয়ের তালিকা তৈরী করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হবে। অপরাধ করে কেউ পার পাবেনা। অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...