হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন এয়ারক্রাফট মেকানিককে আটক করা হয়েছে।
সোমবার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।
মোহাম্মদ জিয়াউল হক বলেন, ৬৮টি স্বর্ণের বারসহ বিমানের এক এয়ারক্রাফট মেকানিককে আটক করা হয়েছে। জব্দ হওয়া স্বর্ণের বারের ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট এপিবিএনের অফিসে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
