২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে চান্দগাঁও থানা ছাত্রলীগের ৫০০টি ফলজ গাছ রোপণ কর্মসূচি পালন শুরু করেন।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুন নবী সাহেদ ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম শহীদ এর তত্ত্বাবধানে বহদ্দারহাট ওয়াপদা কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
পর্যাক্রমে চান্দগাঁও থানাধীন সকল ওয়ার্ড কর্মসূচি পালন করতে হবে। ২০০৫ সালে ১৭ আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারে প্রত্যক্ষ মদদে সারাদেশে জঙ্গিবাদী গোষ্ঠীর সিরিজ বোমা হামলা সকল আহত ও নিহতদের জন্য দোয়া মাহফিল করা হয়।
এতে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগেরর সহ-সভাপতি ফরহানুল হক রাকিব, ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ সানি, মুরাদ হোসেন, রেজাউল করিম রিজু, আনোওয়ারুল কবির আকাশ, মোহাম্মদ আজাদ হোসেন, তারেক, আফতাব উদ্দিন তাহসিন, তৌহিদ সম্রাট, তানভীর, এস, এম আসাদ, হামিদ সিকদার, রাফিউল ইসলাম তাকিব, ৫নং ওর্য়াড ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মামুনুর রশীদ মামুন, মিনহাজ উদ্দিন জুমন, মাহি ফয়সাল, জিহাদ, এহসান, নাঈম উদ্দিন হাসান বিজয়, ফরহাদ, মিজান, সৌরভ, আসিফ, রাকিব, রোমান, সাইমন, সিফাত প্রমুখ।
