শনিবার, ২২ আগস্ট ২০২৬

যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, পদ হারালেন ছাত্রলীগ নেতা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) স্ট্যাটাস দিয়ে পদ হারালেন সাতকানিয়া উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা। সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে অব্যাহতি পাওয়া মোহাম্মদ তারেক বলেন, আমার ছবি ব্যবহার করে এটি একটি ফেক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এসবের প্রমাণ সব জায়গায় পাঠিয়েছি। আমি ছাত্রলীগ করি। মানবতাবিরোধী অপরাধে দন্ডিত ব্যক্তির পক্ষে কেন আমি স্ট্যাটাস দিবো ? আমাকে ফাঁসানোর জন্য জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে ছাত্রলীগ নেতা কে এম পারভেজ ও তাঁর ছোট ভাই আহাদুল ইসলাম জাবেদকে দিয়ে ফেক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে।

অভিযোগ অস্বীকার করে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. পারভেজ বলেন, তারেকের সাথে আমার ভাই ও আমার ব্যক্তিগত বিরোধ নাই। তাঁর বিরুদ্ধে ফেক আইডি খুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রশ্নই আসে না। এখানে উপজেলা ছাত্রলীগ তারেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এখানে আমার ভাই ও আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ইংরেজিতে লেখা এম.ডি তারেক নামে একটি ফেসবুক আইডি থেকে এ স্ট্যাটাসটি দেওয়া হয়। স্ট্যাটাসে দেখা যাই, কুরআনের পাখি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতবাসি করুন, আমীন। ফেসবুক ওয়ালে দেখা যায় দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ছবি। রয়েছে তারেকের ছবিও।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তারেককে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...