চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোডের মুখে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিক্সা ও মোটর সাইকেল ধাক্কায় আহত ৩ জনের মধ্যে জিহাদুল ইসলাম (২৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৬ আগস্ট) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জিহাদুল ইসলাম চন্দনাইশ বরমার কেশুয়া গ্রামের হাজী সালেহ আহমেদের বাড়ির জাহিদুল ইসলামের ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকালে বাস দুঘটনায় গুরুতর আহত অবস্থায় তিন জনকে নিয়ে আসা হয়। পরে তাদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিহাদুল মারা যায়।
