শনিবার, ২২ আগস্ট ২০২৬

আল-হিলালেই যোগ দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

অবশেষে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

মঙ্গলবার (১৫ আগস্ট) ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের এই দলটি।

এর আগে, মরুর দেশে নেইমারের যাত্রার খবর নিশ্চিত করে বিবিসি জানিয়েছিল, নেইমারের জন্য পিএসজিকে ৯ কোটি ইউরো দেবে আল হিলাল। পাশাপাশি শর্তসাপেক্ষে প্রাসঙ্গিক আরও কিছু অর্থ খরচ করতে হবে সৌদি লিগের এই ক্লাবকে।

ইতালির দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও জানিয়েছিলেন, আল হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তি হয়েছে। যার মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না। আল হিলালেও দশ নম্বর জার্সি পাবেন নেইমার। রোমানো আরও জানিয়েছেন, নেইমারের এই চুক্তিতে বার্সেলোনায় ধারে ফেরার কোনো শর্ত নেই। অর্থাৎ শুধু আল হিলালেই খেলবেন।

পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পেতেন নেইমার। আল হিলালে মৌসুমপ্রতি ১৬ কোটি ইউরো পাবেন, এমনটি শোনা যাচ্ছে।

এদিকে, নেইমারকে আল হিলাল কী কী ব্যক্তিগত সুবিধা দেবে তার একটা তালিকা সামনে এনেছে ফুটমারকেতো। সেখানে নেইমারের দেওয়া শর্ত দেখে চক্ষু চড়কগাছ হবে যে কারও। আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার।

এছাড়া নেইমারের শর্ত আছে আরও। প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহবহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলা সে নিয়ম কার্যকর থাকছে না বলেই ধারণা করা হচ্ছে। কেননা এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ে করা ছাড়াই একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।

এর বাইরেও আরও কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...