শনিবার, ২২ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর পলাতক সকল খুনির বিচারের রায় কার্যকর হবে: কামরুল ইসলাম

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জড়িত পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কেরানীগঞ্জে আয়োজিত দোয়া মাঙহফিলে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

কামরুল ইসলাম বলেন, পলাতক সকল খুনির বিচারের রায় কার্যকর হবে, এটাই আমাদের প্রত্যাশা। পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে সরকার চেষ্টা করছে।

তিনি বলেন, আজ যারা গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে, বিভিন্ন অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় এবং একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়েছিল সেই যুক্তরাষ্ট্রেই এখনও পলাতক রয়েছে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী। দেশটির কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে। এখনও ষড়যন্ত্রকারীরা তৎপর গণতন্ত্রকে হত্যা করার জন্য। এই অপশক্তি এবং বঙ্গবন্ধুর ঘাতকদেরকে রাজনীতি থেকে যতক্ষণ বিতাড়িত করতে না পারব, ততক্ষণ রাজনীতিতে স্বস্তি ফিরে এবং শান্তি ফিরে আসবে না। আগামী নির্বাচনে এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...