কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ নুর মুস্তাফা (২২) নামের ইজিবাইক (টমটম) চালকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) ভোররাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রঙ্গীখালি মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর মুস্তাফা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আকবর পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইয়ুম চৌধুরী বলেন, গ্রেপ্তার নুর মুহাম্মদ ইয়াবা পরিবহন করে এই বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। সর্বশেষ ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া য়ায়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানেই সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
