শনিবার, ২২ আগস্ট ২০২৬

বঙ্গমাতার আদর্শ বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণা: নোমান আল মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ এমপি বলেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালী নারীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশ ও দেশের মানুষকে নিজের পরিবার ভেবেছেন তিনি।

তাই দেশের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুকে সর্বদা সাহস যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।

তিনি আরও বলেন, বঙ্গমাতা বঙ্গবন্ধুকে শক্তি, সাহস, মনোবল, অনুপ্রেরণা দিয়েছেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধু ‘জাতির পিতা’ হয়েছেন। বঙ্গমাতার আদর্শে গড়ে উঠুক এদেশের নারীরা।

অনুষ্ঠানে ৪ জন নারীকে সেলাই মেশিন বিতরণ ও ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ বশর, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাস, বীর মুক্তিযোদ্ধা শরৎ সেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাবউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইমরান, সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষি অফিসার মো: আতিক উল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতীক সেন, ইউনিয়ন চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, কাজল দে ও শফিউল আযম শেফু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...