বান্দরবান সদরে অতিবৃষ্টিতে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৭ আগস্ট) দুপুরে পৌরসভার কালাঘাটা গোধার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বান্দরবান সদরের ৩ নম্বর ওয়ার্ড কমিশনার অজিত দাস বলেন, গতকাল দুপুরে পাহাড় ধসে বান্দরবান সদরে একই পরিবারের মা-মেয়ে নিহত হয়েছে। তারা পৌরসভার কালাঘাটা গোধার পাড় এলাকার বাশি শীলের স্ত্রী ও মেয়ে বলে জানা গেছে। এদের মধ্যে বাসি দাসের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
