কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে বসতঘরে ঘুমিয়ে থাকা দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো সবুজপাড়া এলাকার নাজিম উদ্দিনের সন্তান মোছাম্মৎ তাবাচ্ছুম (১) ও মোহাম্মদ সাবিদ (৫)।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকা বড়ঘোনায় পাহাড় ধসে বাড়ির ওপর পড়লে দেয়াল চাপায় দুই শিশুর মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, শিশু দুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
