চট্টগ্রামের রাউজান ও হাটহাজারীর মধ্যবর্তী বাড়ীঘোনা ব্রিজ সংলগ্ন স্থানে নৌকা ডুবে সাহেদ হোসেন বাবু (৩৭) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যবসায়ি উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এস এম ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানান, আজ বিকেলে নিজ বসতঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত নিজের প্রজেক্ট খামার বাড়ি থেকে ফেরার পথে রাউজান হাটহাজারী মধ্যবর্তী বাড়িঘোনা ব্রিজ এলাকায় নৌকা উল্টে যায়। নৌকায় থাকা আরও তিনজনসহ খালে পড়ে গেলে সাহেদ স্রোতে ভেসে যান। বাকী তিনজন খাল থেকে উঠতে পারলেও সাহেদ সাতার না জানায় উঠতে পারেননি তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত সাহেদের সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে হালদা নদী ও শাখা খালে তল্লাশি চালানো হচ্ছে।
