শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ

চট্টগ্রাম নগরীর হালিশহরে রবিউল আলম নামে এক যুবককে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আলমগীর হোসেন ও আবু তাহের।

ওই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- মোরশেদ আলম ও ইসমাইল হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রবিউল আলম হালিশহর থানার সবুজবাগ এলাকার একটি গ্যারেজের প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালের ১৯ ডিসেম্বর তিনি কর্মস্থলে গিয়ে আর ফিরে আসেননি। পরদিন গ্যারেজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ৯ জুন আদালতে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে উল্লেখ করা হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত গ্যারেজের কর্মচারীরা তাকে হত্যা করে।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে রবিউল আলম হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার দু’জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দু’জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। আলমগীরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আবু তাহের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...