শনিবার, ২২ আগস্ট ২০২৬

অতি বর্ষণে কাপ্তাইয়ে অনেক স্থানে পাহাড় ধস, খোলা হয়েছে ১৭টি আশ্রয় কেন্দ্র 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

কয়েকদিনের টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাইয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। উপজেলার অনেক জায়গায় পাহাড় ধস এবং গাছ পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ ও  সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। আবার কিছু নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

সোমবার (৭ আগষ্ট) কাপ্তাই উপজেলার বেশ কিছু এলাকায় গিয়ে টানাবর্ষণে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

কাপ্তাইয়ের প্রধান সড়কেই বিশাল বড় বড় গাছ পড়ে এবং পাহাড় ধ্বসে  সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ইতিমধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সড়ক ও জনবিভাগ রাঙামাটি বিভিন্ন জায়গায় মাটি অপসারণে কাজ করতে দেখা গেছে।

এছাড়া কাপ্তাইয়ের কয়েকটি ইউনিয়ন সরজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হলো:-

চন্দ্রঘোনা ইউনিয়ন: কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে বেশ কিছু এলাকায় রোববার থেকেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে প্রাণহানির ঘটনা না ঘটলেও বিভিন্ন বসতবাড়ির ব্যাপক ক্ষতি দেখা গেছে। চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি এলাকা এবং কলেজ গেইট এলাকায় পাহাড় ধসে অনিল তনচংগ্যা ও রফিকুল ইসলাম সুমন নামের দুইজনের বসতবাড়ির বেশ ক্ষতি হয়েছে। পাহাড় ধসে বসবাড়ির প্রায় অর্ধেক পিছনের ছড়াতে পড়ে গেছে অনিল তনচংগ্যার।

তিনি জানান, রোববার ভারী বর্ষণ হচ্ছিলো, বাসায় আমি এবং আমার মা ও বোন সহ ছিলাম। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই বাসার পিছনে রান্নাঘর সহ অর্ধেক ভেঙে ছড়াতে পড়ে যায়। এতে আমাদের বই খাতা সহ অনেক কিছুর বেশ ক্ষতি হয়েছে। অন্যদিকে কলেজ গেইট এলাকার সুমনের বাসায় সোমবার সকালে পাহাড় ধসে ব্যাপক ক্ষতি হয়েছে। তারা প্রাণে বাঁচলেও জিনিসপত্রের বেশ ক্ষতি হয়েছে বলে জানান।

এছাড়া চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা সহ বেশ কিছু জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

এদিকে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন সোমবার সকালে পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয়কেন্দ্রে বসবাসরত ব্যক্তিদের খোঁজখবর নেন।

কাপ্তাই ইউনিয়ন: কাপ্তাই ইউনিয়ন এর পাহাড় ধসের সব চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকাইয়া কলোনী, আফসারের টিলা, বাংলা কলোনী সহ বেশ কিছু এলাকা।

সেখানে সরজমিনে গিয়ে দেখা যায়, বেশ কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে গেলেও অনেক পরিবার এখনো ঝুঁকি নিয়ে বাসাবাড়িতে রয়ে গেছে। তাদের সাথে কথা হলে অনেকেই জানান, বৃষ্টি আরো বাড়লে,পরিস্থিতি খারাপ হলে তখনই যাবো। অন্যদিকে কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেশ কিছু পরিবার আশ্রয় কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে কয়েকজন এর সাথে কথা হলে তারা জানান, প্রায় ৪ দিন আগে পাহাড় ধসের আশংকায় তারা আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। এতে আশ্রয়কেন্দ্র নিরাপদে থাকলে অনেকে বাসাবাড়ির কি হবে সেই চিন্তায় দিনাতিপাত করছে। অন্যদিকে কয়েকটি পরিবার সোমবার সকালেই আশ্রয়কেন্দ্রে এসেছে। তারা জানান, তাদের অনেকের ঘর ইতিমধ্যে পাহাড়ধসে ভেঙে পড়েছে। তবে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও প্রাণে বেঁচে গেছেন সকলেই।

কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের দায়িত্বরত প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু জানান, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আসার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া বর্তমানে উপজেলা প্রশাসনের প্রচারনায় অনেকেই সচেতন হচ্ছে। এছাড়া বর্তমানে সোমবার (৭ আগস্ট) বেলা ১টা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ৮৫টি পরিবারের ৩৪৪ জন আশ্রয় নিয়েছে। তাদের জন্য খাবার ও থাকার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া আরো ১শত জনকে জায়গা দেওয়ার সুযোগ রয়েছে আশ্রয়কেন্দ্রে

ওয়াগ্গা ইউনিয়ন: কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর বেশ কিছু এলাকায় টানাবর্ষণে পাহাড় ধস হয়েছে। এবং ওয়াগ্গাছড়া এলাকায় ছড়াতে পাহাড়ী ঢলে পানির চাপ বেড়ে গেছে এবং আশেপাশের কয়েকটি সড়ক ও এলাকা প্লাবিত হয়েছে। এতে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে কয়েকটি এলাকায়। তবে এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে ওয়াগ্গা ইউনিয়নে বেশকিছু কৃষি জমি বৃষ্টি ও ছড়ার পানিতে প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেকেই।

রাইখালী ইউনিয়ন: টানা বর্ষণে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন এর বেশ কিছু এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কর্ণফুলী নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এবং নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে রাইখালী ইউনিয়ন সংলগ্ন চন্দ্রঘোনা ফেরীপারাপার বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে জীবন জীবিকার তাগিদে অনেক মানুষকে ছোট ছোট বোটে নদী পারাপার করতে হচ্ছে। এছাড়া টানা বর্ষণে কয়েকদিন আগে থেকেই ফেরীর পাঠাতন ডুবে গেছে রাইখালীতে। অন্যদিকে রাইখালীর বেশ কিছু নিম্নাঞ্চল ও সড়কে পানি উঠে গেছে। এতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।

চিৎমরম ইউনিয়ন: কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন এর বেশ কিছু এলাকা অতিদুর্গম এবং পাহাড় বেষ্টিত হওয়ায় টানা বর্ষণে সেখানে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে স্থানীয় ইউপি সদস্য ক্যাপ্রু  চৌধুরী জানান, টানাবর্ষণে সেখানেও পাহাড় ধসের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সোমবার ( ৭আগষ্ট) সকালে কাপ্তাই উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও এলাকা পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

তিনি এ বিষয়ে জানান, টানাবর্ষণে কাপ্তাই উপজেলায় বিভিন্ন এলাকায় বেশ কিছু ক্ষতি হয়ছে। এর মধ্যে টানা বর্ষণে কাপ্তাইয়ের ৪৮টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, প্রায় ১৭১টি বসতবাড়ি এবং ৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান। এছাড়া প্রায় ২৪ টি বসতবাড়ি পানির স্রোতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে উপজেলার ২টি ব্রীজ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া উপজেলার বেশকিছু এলাকায় সড়কে পাহাড় ধসে যোগাযোগ বিছিন্ন ছিলো সেখানে দ্রুত ব্যবস্থা গ্রহন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

এছাড়া বর্তমানে কাপ্তাইয়ে ১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং যেখানে ৩শত ৫৭ জন অবস্থান করছেন বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...