শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম জেলা পরিষদের ৩৫৪ কোটি ৩১ লক্ষ টাকার বাজেট ঘোষণা

সীমিত জনবল নিয়ে আয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছি: এটিএম পেয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ-বছরের জন্য ৩৫৪ কোটি ৩১ লক্ষ ৪৫ হাজার ৮৮৯ দশমিক ৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা।

চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় অনু্িষ্ঠত জেলা পরিষদের মাসিক সভায় এ বাজেট উপস্থাপন করা হয়।

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, গত বছরের নভেম্বরে জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকে দিন রাত পরিশ্রম করছি। অত্যন্ত সীমিত জনবল নিয়ে কাজ করলেও জেলা পরিষদের আয় বাড়ানোর নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। অবৈধ দখলে থাকা সম্পদ উদ্ধারের জন্য জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রতিনিধি নিয়ে কমিটি করে দিয়েছি, কমিটি কাজ করছে। এ সব নানামুখী পদক্ষেপ গ্রহণ করার কারণেই বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও এ বাজেট গ্রহণ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় তিনি পদাধিকারবলে জেলা রেডক্রিসেন্টেরও দায়িত্বে আছেন। বিগত বছরগুলোতে জেলা রেডক্রিসেন্ট পরিচালিত প্রতিষ্ঠান ও কর্মসূচীগুলোতে যে ব্যাপক লুটপাট হয়েছে তা দেখে তিনি হতবাক হয়েছেন। এ প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে জনকল্যাণমুখী করতে অনেক সময় ও শ্রম দিতে হচ্ছে। ব্যস্ততার কারণে ব্যক্তিগত জরুরী কাজ করার সময়ও করে উঠতে পারছেন না।

তিনি আরও বলেন, চটগ্রাম জেলা পরিষদের নির্মাণাধীন ১৮ তলা বিশিষ্ট ভবনে চট্টগ্রাম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য ১টি তলায় ‘চট্টগ্রামের ঐতিহ্য কর্নার’ স্থাপনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ করার জন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে আহবায়ক করে বরেণ্য, গুণী ও বিদগ্ধজনদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির সভা হয়েছে এবং বিভিন্ন উপকমিটির মাধ্যমে কাজ শুরু করেছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম ও সদস্যগণ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী অফিসারগণ, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তাগণ।

উপস্থিত সকলেই নানমুখী উদ্যোগের মাধ্যমে জেলা পরিষদের কর্মকান্ড বেগবান করার জন্য এবং ঐতিহ্য কর্নার স্থাপনের কার্যক্রম গ্রহণ করায় জেলা পরিষদ চেয়ারম্যানকে অভিনন্দন জানানো হয়।

তাছাড়া রেডক্রিসেন্টের বিগত দিনের কর্মকান্ড পরিবীক্ষণ করে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। বিস্তারিত আলোচনা শেষে সভায় ২০২৩-২৪ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

উল্লেখ্য, সভার শুরুতে চট্টগ্রাম-১০ আসনের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা: মো: আফছারুল আমীনসহ বিগত ২/১ মাসে জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ের যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

সভায় জাতীয় মৎস্য পদক ২০২৩ ভূষিত হওয়ায় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীকে অভিনন্দন জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...