শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম নিউজ ডটকম

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ বুধবার (২৬ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যান নৌবাহিনী প্রধান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল- ২০৩০ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে।

রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরো আধুনিক, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা...

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...