চট্টগ্রাম-১০ আসন উপ নির্বাচনে নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।
আজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু নেতৃত্বে ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড এর বিভিন্ন ব্লক ও গুরুত্বপূর্ণ সড়কে মাইকিং ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ হোসেন, হালিশহর থানা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম কায়ছার,ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজিমুল ইসলাম মজুমদার, ২৬ নং কাউন্সিলর লায়ন মোঃ ইলিয়াছ, মহিলা কাউন্সিল হুরে আরা বিউটি, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আশফাকুল আলম আশফাক, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ প্রমুখ।
