শনিবার, ২২ আগস্ট ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফের হস্তক্ষেপে ফটিকছড়ি আ.লীগের ৭ বছরের কোন্দল নিরসন

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বিবাদমান দুই অংশের কোন্দল নিরসন হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দলের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির মধ্যস্থতায় এ গ্রুপিং নিরসন হয়।

এতে করে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর ৭ বছরের কোন্দলের পরিসমাপ্তি ঘটেছে।

এ উপলক্ষে এক রুদ্ধদ্বার বৈঠক চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের সরকারী বাস ভবন ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ছাড়াও ফটিকছড়ি থেকে জেলা আওয়ামী লীগে স্থান পাওয়া নেতৃবন্দ, উপজেলা আ’ লীগের কার্যনির্বাহী কমিটি ২ টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র বেশ কয়েজনের সাথে কথা হলে তারা জানান দুই পক্ষের উপস্থিতিতে সৌহার্দপূর্ণ রিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক পযার্য়ে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের নেতৃত্ব দেয়া আবু তৈয়ব ও নাজিম মুহুরীকে অতীতের বিরোধ ভুলে এক সাথে কাজ করার আহবান জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরে দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। তখন উপস্থিত নেতা কর্মীরা হাততালির মাধ্যমে উল্লাসে ফেটে পড়েন।

এ বিষয়ে উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক নাজিম মুহুরীর মন্তব্য জানতে চাইলে বলেন, আবু তৈয়বের সাথে কিছু বিষয় নিয়ে ভুলবুঝাবুঝি ছিল। নেতারা ডেকে আজ বিষয়টি মিটমাট করে দিয়েছেন।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব বলেন, আমাদের মধ্যে মূলত গ্রুপিং নয়, হালকা প্রতিযোগীতা ছিল। এ নিয়ে দল যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য নেতারা বসে আলোচনা করে দুইজনকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...