বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাইখালী কৃষি ফার্মে ১৩ দফা বাস্তবায়নের দাবিতে চলছে কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ 

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের কৃষি ফার্মে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা এবং দৈনিক মজুরি ১ হাজার টাকা করা সহ খামার শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে শ্রমিকরা।

রবিবার (২৩ জুলাই)  বেলা ১২ টায় এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এছাড়া ১৩ দফা দাবিতে শ্রমিকরা গত ২১ জুলাই হতে প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন।

রাইখালী কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে কৃষি গবেষণা কেন্দ্রের অভ্যন্তরে এই কর্মসূচী পালন করা হয়। এদিন বিক্ষোভ সমাবেশে  বক্তব্য রাখেন রাইখালী কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা মো: জানু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো: রফিক, বর্তমান সভাপতি মো: সেকান্দর আলী ও সাধারণ সম্পাদক লোকা বড়ুয়া।

এসময় বক্তারা বলেন, স্থায়ী কর্মচারীদের প্রতিবছর বেসিক এর ৫% করে বেতন বর্ধিত করছে সরকার, অথচ একই প্রতিষ্ঠানে কর্মরত অস্থায়ী শ্রমিকদের বিগত ৪ বছর ধরে কোন বেতন বৃদ্ধি হচ্ছে না।

বর্তমান দ্রব্যমূল্যের উধ্বর্গতির বাজারে দৈনিক ৫ শত টাকা মজুরিতে কাজ করে মানবেতর জীবনযাপন করছি আমরা। তাই এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন দৈনিক মজুরি ১ হাজার টাকা করা সহ, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, বৈশাখী ভাতা প্রদান, আউট সোর্সিং নিয়োগ বন্ধসহ ১৩ দফা দাবি যেন বাস্তবায়ন করে।

প্রসঙ্গত: গত ২১ জুলাই হতে শুরু হওয়া আগামী ৩০ জুলাই পর্যন্ত ১৩ দফা বাস্তবায়ন এর দাবিতে বিভিন্ন কর্মসূচী চলবে বলে শ্রমিক নেতৃবৃন্দ জানান।

এই বিষয়ে গবেষণা কেন্দ্রের  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মাননীয় কৃষি মন্ত্রী বরাবরে শ্রমিকদের দাবির বিষয়টি অবহিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...