মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবাসিক হোটেল থেকে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক

চট্টগ্রাম নিউজ ডটকম

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে কুয়াকাটার আল-হেরা নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), আ. হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার ৩৭) আ. হালিল হাওলাদার (৬৪) ও হারুন অর রশিদ (৫৭)। তাদের সবার বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ঝালকাঠি থেকে জামায়াত-শিবিরের ৫০-৬০ জনের একটি দল কুয়াকাটায় এসে হোটেল আল-হেরার তৃতীয় তলায় তিনটি কক্ষ ভাড়া নেন।

পরে শনিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, কর্মী সংগ্রহ কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অবস্থায় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যান।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। এ সময় তাদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়।

তাদেরকে আটকের সময় ধর্মীয় উগ্রবাদ ছড়ায় এমন কিছু জিহাদি বই, মোবাইল ফোন, কর্মী সংগ্রহের বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...