মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এক দফা দিয়েই হত্যাযজ্ঞে নেমেছে বিএনপি: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

সরকার পতনের এক দফা ঘোষণার পরই বিএনপি সারাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।

এর আগের দিন রাতে নড়াইল ও রাজধানীর শাহজানপুরে যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘এক দফা ঘোষণার পর থেকে সারা দেশে হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে বিএনপির। হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। আর বিএনপি মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।’

বিএনপি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বলেও মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সুপরিকল্পিতভাবে তৃণমূলে বিশৃঙ্খল কর্মকাণ্ড ঘটাচ্ছে বিএনপি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা। তাদের একটাই দফা শেখ হাসিনাকে হঠাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে, সেখানে তারা ডায়ালগ করবে কার সাথে?

আরও পড়ুন: বিএনপি অশান্তির পথে হাঁটছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, পুরো বিশ্বে অদ্ভুত ঘটনা ঘটছে। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা অব্যাহত আছে। কোথাও বন্যা, কোথাও দাবদাহ, কোথাও দাবানল।

‘পুরো বিশ্বে খাদ্য সংকট। এই সংকট আরো বাড়বে। সেদিকে মনোযোগ না দিয়ে, বিশ্বের বড় বড় দেশগুলো বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে।’

তিনি বলেন, বিএনপি দফায় দফায় দফা দিচ্ছে। আর দফায় দফায় বিদেশিরা বাংলাদেশে আসছে।

হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গেও কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘প্রার্থী যেই হোক, উনি প্রার্থী। তবে হামলার পর দশজন গ্রেফতার হয়েছে। এই বিষয়টি নিয়ে জাতিসংঘ তোলপাড় শুরু করেছে।’

দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে এদিনও সাফ জানিয়ে তিনি বলেছেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আর বাইরে কারো চক্রান্তের অভিলাষ বাস্তবায়ন করতে দেবো না। আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...