মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নৌকা প্রার্থীর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ২৫

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) নগরের খুলশী থানায় মামলা দুটি দায়ের করা হয়।

এর মধ্যে আরিফুল ইসলাম নামে আওয়ামী লীগের এক কর্মী বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে।

এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানার এসআই মো. শাহেদ বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছেন। এ মামলায় ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকশজনকে আসামি করা হয়।

এর আগে বুধবার বিকেলে নগরের লালখানবাজার এলাকায় মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। পদযাত্রা কর্মসূচি থেকে বিএনপি নেতাকর্মীরা এ হামলা করে। ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল।

ঘটনার পরপরই খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে মহানগর বিএনপির কার্যালয়ে হামলা করে।

এসময় কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয়। এরপর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কার্যালয়ের সামনের সড়কে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, লালখান বাজার এলাকায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...