মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ব্রাজিলের পর ভেনেজুয়েলার কাছেও হারল আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় চলছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। আসরে বিচ সকার ফুটবলে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে হারে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এবার ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে লে আলবিসেলেস্তেরা।

বুধবার (১৯ জুলাই) কলম্বিয়ার মাল্টিস্পোর্টস পার্ক কোর্টের বিচ সকার স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা।

ম্যাচটি নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। সেখানে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারায় ভেনেজুয়েলা।

গ্রুপ ‘বি’-তে টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান আর্জেন্টিনার। পরের রাউন্ডে ওঠার সুযোগ এখন একেবারে ক্ষীণ।

এদিকে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল। সমান সংখ্যাক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে ভেনেজুয়েলা।

আজ (২০ জুলাই) আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিপক্ষে। আর ব্রাজিলের শেষ ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে। গ্রুপ ‘এ’-তে রয়েছে পানামা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও ইকুয়েডর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...