মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দেশ পরিচালনায় কারও মাতব্বরির দরকার নেই: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই আমরা নির্বিঘ্নে কাজ করতে চাই। বাংলাদেশ পরিচালনায় অন্য কোনো দেশের মাতব্বরির দরকার নেই।

রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, পৃথিবীতে অনেক মাতব্বর ঘুরে বেড়ায়, তারা মানুষকে নসিহত দেয়। কারণ, তাদের ঘরে পাহাড় সমান অর্থ আছে। সেই অর্থের উৎস কোথায় সেটা আমরা কিছুটা বুঝি। আমরা তাদেরকে বলব, আমাদেরকে আমাদের কাজটা করতে দেন।

আমাদের দেশের মানুষের এটাই আবেদন। বিশ্বের যারা আমাদের দেশে আসছেন তারা আমাদের বন্ধু বলেই আসছেন। তাই আমাদের মনে কোনো ভীতি নেই। তাদের কাছেও আমাদের আবেদন, আপনারা আমাদেরকে কাজ করতে দেন।

মন্ত্রী বলেন, আমরা আমাদের বিশাল প্রতিবেশীর তুলায় স্বাক্ষরতায়, বিদ্যুৎ বিতরণে এগিয়ে গেছি। সমাজে নারীর অংশগ্রহণ, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। এই মুহূর্তে উন্নয়নই আমাদের প্রধান কাজ। আমাদের অনেক সমস্যা আছে।

দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা। মানসিক ও সাংস্কৃতিকভাবে চিন্তা চেতনায় পশ্চাদমুখিতা আছে। শুধু দৈহিক দক্ষতা নয়, মানসিক দক্ষতাও আমাদের অর্জন করতে হবে।

তিনি বলেন, মাত্র ৫০ বছর ধরে আমরা আমাদের দেশের মালিক হয়েছি। তাই আমরা আমাদের দেশ নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ পাইনি। তবে আমাদের ক্ষুধা কোথায়, সেটা আমরা জানি। আমরা জানি আমাদের পায়ের কোথায় আঘাত লাগছে। আমরা আমাদের পথ নিজেরাই ঠিক করব। আমাদের ভালো-মন্দ আমরাই বুঝি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের মাথাপিছু আয় এবং জাতীয় উৎপাদন পাঁচগুণ বেড়েছে। সড়ক, সেতু ও বিদ্যুতে অনেক বেশি উন্নয়ন হয়েছে।

এগুলো কি অস্বীকার করা যাবে? আমাদের শাসনামলে দেশে ক্ষুধা ও দারিদ্র্য কমেছে। গত ১৪ বছর দৃঢ় নেতৃত্বের ফলে ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার সঙ্গে কাজ করেছি। এ জন্য আমরা অনেকগুলো সমস্যার সমাধান করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...