মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দেশের চিফ স্কাউট হিসেবে দীক্ষা নিলেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের চিফ স্কাউট হিসেবে আনুষ্ঠানিক দীক্ষা নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চিফ স্কাউট হিসেবে তিনি দীক্ষা নেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে দীক্ষা বাক্য পাঠ করান ও স্কাউট ব্যাজ পরিয়ে দেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ডিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এসময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে স্কার্ফ পরিয়ে দেন।

পরে, প্রধান জাতীয় কমিশনার এবং সভাপতি বাংলাদেশ স্কাউটসের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক অধ্যাদেশের মাধ্যমে স্কাউসের গোড়াপত্তন করেন যা আজ সারা দেশে বিস্তৃত। তিনি বলেন, স্কাউট কার্যক্রম ছেলে-মেয়েদের নীতি-নৈতিকতা শিক্ষা প্রদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্কাউটের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নেতৃত্ব বিকাশের যাত্রা শুরু হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে স্কাউটদের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, স্কাউটরা যাতে দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে নিজেদের কাজে লাগাতে পারে সেজন্য তথ্যপ্রযুক্তিসহ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ বিষয়ে স্কাউট নেতৃত্বকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এসময় দেশকে সন্ত্রাস, দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে স্কাউটদের ভূমিকা রাখার আহবান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...