মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শাকিবের সঙ্গে ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন অপু

বিনোদন ডেস্ক

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে এক হয়েছেন তারা। এ খবর আগেই এসেছিল। তারপরই ফাঁস হয় শাকিব-অপুর ভিডিও। এবার ওই ভিডিও নিয়ে মুখ খুললেন অপু।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গতকাল বিকেলের দিকে সন্তানকে সঙ্গে নিয়ে আমি ও শাকিব ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি।

আমাদের দুজনকে ঘিরে ভক্তদের মন্তব্যও দেখছি। বেশির ভাগই তো ইতিবাচক। আমি মনে করি, ভক্তরা তারকাদের পরিবারের সদস্যের মতোই। ভক্তদের মতামতকে আমি ইতিবাচকভাবেই দেখি। ভক্তরা প্রিয় তারকার যেকোনো বিষয় ভালো চান। আমি সব সময়ই ভক্তদের কথার প্রাধান্য দিই।

এদিকে অপু-শাকিবের ওই ভিডিও দেখে অনেকেই ভাবছেন, ফের এক হচ্ছেন তারা। এ প্রসঙ্গে অপু বলেন, দেখুন, পরিস্থিতি কখন কী হয়, সেটা হুট করে বলা মুশকিল। এখনই এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে দেয়। দেখা যাক কী হয়।

শনিবার (১৫ জুলাই) ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সন্তান জয়কে নিয়ে একসঙ্গে শাকিব-অপু। ছেলের হাত ধরে গাড়ির দিকে যাচ্ছেন শাকিব। বেশ নির্ভার ভঙ্গিতে প্রাক্তন স্বামী ও পুত্রকে অনুসরণ করছেন অপু। এরপর দেখা যায় শাকিব ছেলেকে নিয়ে গাড়িতে ঢুকলে অপুও প্রবেশ করেন গাড়ির ভেতর।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হয় ভাইরাল। প্রাক্তন স্বামীর সঙ্গে অপুকে দেখে নানারকম মন্তব্য করেন নেটজেনরা। কেউ শুভকামনা জানান আবার কেউবা মেতে উঠেন সমালোচনায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...