রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর আমন্ত্রণে রাউজান আসছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
আগামীকাল সোমবার সকাল ১১টায় চট্টগ্রামের রাউজানে ৫ লাখ চারা বিতরণ ও রোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে এসব চারা রোপনের উদ্যোগ নিয়েছেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা আওয়ামীলীগের সদস্য সুমন দে জানান, ২০১৭ সালে আমাদের এমপি মহোদয় রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ১ ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার গাছ রোপন করে বৃহত্তর পরিসরে সবুজায়নের বিপ্লব শুরু করেছিলেন।
আগামীকাল ১৭ জুলাই ৫ লাখ চারা লাগানোর মাধ্যমে এই রাউজানে সূচনা করবেন সবুজায়নের দ্বিতীয় বিপ্লব। এমপি মহোদয়ের আহবানে দ্বিতীয় বারের মতো আমাদের রাউজানে সবুজ বিপ্লব কর্মসূচিতে অংশ নিতে রাউজান আসছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি মহোদয়।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর উপস্থিতিতে ক্লিন, পিংক, গ্রীণ রাউজানের সবুজ প্রেমীরা অনুপ্রাণিত হবেন।
জানা যায়, আগামী ১৭ জুলাই (সোমবার) রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং রাউজান উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব চারা বিতরণ করবেন।
এ কর্মসূচিতে পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখতে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ জাতীয় গাছের চারা বিতরণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে রাউজান অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করেন পরিবেশবিদগণ।
এর আগে ২০১৭ সালে ১ ঘন্টায় রোপন করা ৪ লাখ ৮৭ হাজার গাছের চারা গুলো এখন ফলন দিচ্ছে। এছাড়াও সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী চারা লাগানোর ধারাবাহিকতা রক্ষা করে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার চারা বিতরণ করে আসছেন।
এছাড়াও কৃষিমন্ত্রী দুপুরে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর গহিরাস্থ বাসভবনে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দ্যেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।
