বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কর্ণফুলী নদীর তীরে নির্মিত হবে পার্ক-খেলার মাঠ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী সরকারি খাস জমিতে অপদখল ও নদী দূষণ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং জেলা প্রশাসন, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে নির্মাণ করা হবে পার্ক ও খেলার মাঠ।

বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় ফিরিঙ্গিবাজার এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় চসিক মেয়রকে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে সবুজ বিস্থীর্ণ পার্ক ও খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান। মেয়র মহোদয়ের নিকট স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ এ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি হিসেবে খেলার মাঠ ও পার্ক গড়ে তোলার কার্যক্রমকে সাধুবাদ জানান। দ্রুত এ কার্যক্রমের বাস্থবায়ন যেনো চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে এজন্য মেয়র মহোদয়কে উপস্থিত এলাকাবাসী দাবি জানান।

এসময় মেয়র অনুরোধ জানিয়ে বলেন, জেলা প্রশাসনের খাস জমিতে কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের জন্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্থীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আর.এস জরীপ থেকে শুরু করে হাল বিএস জরীপে কর্ণফুলী নদী তীরবর্তী খাস জমিতে অবৈধ দখল প্রতিরোধে নদী তীরবর্তী উন্মুক্ত জমিতে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। উন্মুক্ত গ্রীণ জোন ও পার্কটি নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...