মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

১৩ জুলাই এনআইডি পাচ্ছেন দুবাই প্রবাসীরা

আদনান আবির

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু হচ্ছে আগামী ১৩ জুলাই। দুবাইয়ে ইস্যু করা প্রায় একশ প্রবাসীকে এনআইডি কার্ড দেওয়া হবে।

ওইদিন নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকার কথা রয়েছে। এর মাধ্যমে উদ্যোগ নেওয়ার সাড়ে তিন বছর পর আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো প্রবাসে থেকে এনআইডি সেবা পাবেন।

এ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের নেতৃত্বে ইসি সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি টিম সংযুক্ত আরব আমিরাত আসবে বলে জানা গেছে।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে দেখা যায়, পুরোদমে চালু হয়েছে প্রবাসীদের নতুন জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন প্রক্রিয়া। কনস্যুলেটে মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় ৫শ প্রবাসী স্মার্টকার্ডের জন্য আবেদন করেছেন। কনস্যুলেটে প্রতিদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত স্মার্টকার্ড সংক্রান্ত নিরবচ্ছিন্ন সেবা নিতে পারছেন প্রবাসীরা।

এদিকে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদন শেষে বাংলাদেশ কনস্যুলেটে এসে দিতে হচ্ছে বায়োমেট্রিকের মাধ্যমে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ স্ক্যান। শুধু নতুন জাতীয় পরিচয়পত্র নয়, যেসব প্রবাসীর পেপারে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র রয়েছে তারাও চাইলে স্মার্টকার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই সুযোগও রেখেছে বাংলাদেশ কনস্যুলেট।

এদিকে প্রতিদিন বাড়ছে আবেদনের সংখ্যা। এই সেবা পেয়ে প্রবাসীরাও সন্তুষ্ট বলছেন কনস্যুলেট কর্মকর্তারা।

পরিবার নিয়ে এনআইডি করতে আসা প্রবাসী সাইফুর রহমান বলেন, এনআইডি করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা দীর্ঘদিন ধরে প্রবাসে আছি। ঢাকায় গিয়ে এটি করা আমাদের জন্য অনেক কঠিন ছিল। বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। বিশ্বায়নের যুগে প্রত্যেক নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ উদ্দীপনা দেখা দিয়েছে। কারণ এটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রবাসে থেকে তারা নির্বিঘ্নে রেজিস্ট্রেশন বা এনআইডি কার্ড পাবে এই আশা ও প্রত্যাশা তাদের। এ স্বপ্ন পূরণ হয়েছে। শুধু নতুন এনআইডি নয়, প্রবাসীরা চাইলে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দিয়েও স্মার্টকার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অধিক যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে স্মার্টকার্ডের পরীক্ষামূলক কাজ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেট। এরপর চলতি মাসের শুরু থেকে প্রশিক্ষিত লোকবল দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করে এই দুই মিশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...