বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গণতন্ত্র অব্যাহত থাকায় দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ জুলাই) সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। এটি দীর্ঘদিনের সংগ্রামের ফসল। গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতার ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নতি হয়েছে।

আরও পড়ুন : ১২ বছরে ১০ লাখ নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান: প্রধানমন্ত্রী

নবনির্মিত কার্যালয়ের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, আমরা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দিয়েছি। এজন্য স্মার্ট অফিসও দরকার।

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় সংসদ ভবনকে আগের চেয়ে আরও বেশি গোছানো সম্ভব হয়েছে। যা দেশের কাজে লাগবে।

জাতীয় সংসদ ভবনের ঐতিহ্য বজায় রেখে এর সংস্কার ও আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানান শেখ হাসিনা।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...