সোমবার, ৪ মে ২০২৬

আমরা এখন কারো কাছে হাত পাতি না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

যারা আগে মনে করতো আমরা শুধু হাত পেতে চলব, এখন তারা সেটা মনে করে না। আমাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ধার নেই অর্থ, হাত পাতি না। সেই অর্থ সুদসহ ফেরত দেই। যেন ভিক্ষা নিচ্ছি, আগে তাদের ভাবনাটা এমন ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ জুলাই) দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণ করা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। একটা বদনাম দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। ঘোষণা দিয়েছিলাম, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা সেটা এখন করতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন : পদ্মাসেতু নির্মাণের পর শর্ত দিতে কেউ সাহস পায় না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে উন্নত করতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। ২১ বছর পর সরকার গঠনের জন্য সুযোগ পাই আমরা।

তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীসহ প্রতিটি বাহিনী, প্রতিষ্ঠান যেন উন্নত হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছিলাম আমি। আমার লক্ষ্য ছিল, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা।

কেননা, শান্তি রক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী কাজ করে। তারা যেন অন্যান্য দেশের সঙ্গে সমান তালে চলতে পারে, কখনো কোনোভাবে পিছিয়ে না থাকে সেদিকে খেয়াল রেখে আমি নানা পদক্ষেপ নেই।

শেখ হাসিনা বলেন, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের প্রতিটি বাহিনী সাধারণ মানুষের পাশে রয়েছে। শুধু দেশে নয়, শান্তিরক্ষা মিশনেও যারা কাজ করে তাদের মধ্যে সবচেয়ে মানবিক গুণ হলো—তারা যে দেশে যায় সেখানে তাদের উপর অর্পিত সব দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষদের সেবা দিয়ে থাকে।

প্রধানমন্ত্রী বলেন, এ কারণে তারা সবার কাছে একটা মর্যাদা পায়। আমি অনেক গর্ববোধ করি, কারণ যে দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করে সে দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান যখন প্রশংসা করে তখন খুবই গর্ববোধ হয়। আমরা সম্মান পাচ্ছি, আর এটাকে ধারণ করে এগিয়ে যেতে হবে আমাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...