রবিবার, ২৮ জুন ২০২৬

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল আদায় শুরু

চট্টগ্রাম নিউজ ডটকম

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল আদায় শুরু হয়েছে। এতে প্রযুক্তির মাধ্যমে চলন্ত গাড়ি থেকে টোল আদায় করা হচ্ছে।

বুধবার (৫ জুলাই) সকাল ১০টা ২৩ মিনিটে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল দিয়ে এ সেতু পার হন সেতু সচিব মো. মঞ্জুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতিতে পদ্মা সেতুর দুই পাড়ে একটি করে বুথে এই টোল আদায় করা হবে। এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোলপ্লাজার সামনে আসতেই রোবটিক ক্যামেরা গাড়ি শনাক্ত করবে। এরপর নির্ধারিত টোল কাটা হলে ব্যারিয়ার উঠবে। দুই পাড়েরই ১ নম্বর বুথে এই পদ্ধতি চালু করা হয়েছে। আর দুই পাড়ের ২ নম্বর বুথে থাকছে হাইব্রিড সিস্টেম-টাচ অ্যান্ড গো পদ্ধতি। কার্ডে ব্যালেন্স থাকলে টাচে ক্যাশলেস টোল দেওয়া যাবে। কেউ চাইলে ক্যাশেও টোল দিতে পারবেন। এর ফলে টোল প্লাজা অতিক্রমে সময় অপচয় হবে না। আর দুই পাড়ের ৩ থেকে ৭ নম্বর- এই পাঁচটি বুথে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ পদ্ধতিতে টোল দেওয়া যাবে।

জানা গেছে, আগামী তিন মাস পরীক্ষামূলকভাবে এই ইলেকট্রনিক টোল আদায় কার্যক্রম চলবে। এই সময়ে কোনো ত্রুটি-বিচ্যুতি দেখা দিলে তা সমাধান করে নিয়মিত কার্যক্রম চালু করা হবে। নতুন এ দুই পদ্ধতি ব্যবহারে প্লাজা অতিক্রমে কোনো সময় অপচয় হবে না। তবে সেতু ব্যবহারকারী যানগুলোর কার্ড বা রেজিস্ট্রেশন করা না থাকায় এর সুফল এখনও পুরোপুরি পাচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার কাছে বুথ চালু করা হচ্ছে। সেখান থেকে কার্ড গ্রহণ এবং রেজিস্ট্রেশন করা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...