সোমবার, ৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১০ আসনে নৌকার টিকিট পেলেন মহিউদ্দিন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

সংসদ সদস্য ডা. আফছারুল আমিনের মৃত্যুতে শুন্য হওয়া চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন নগর যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার (০৩ জুলাই) রাত সোয়া ৯টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভাশেষে রাত সোয়া নয়টায় তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচন আগামী ৩০ জুলাই। এই আসনের উপ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামীলীগের ২৯জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ সংসদীয় আসন। আওয়ামী লীগের টিকিট পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৯ জন। এর মধ্যে প্রয়াত সাংসদ আফছারুল আমিনের স্ত্রী, ছেলে ও ভাই, মূল দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারাও ছিলেন।

চট্টগ্রাম-১০ আসন থেকে ডা. আফছারুল আমিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে পরপর তিনবার (২০০৮, ২০১৪ ও ২০১৮ সাল) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২ জুন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ডা. আফছারুল আমিন মারা যান।

তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এই আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (৪ জুলাই), মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল করা যাবে, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। নির্বাচনে ইভিএমের মাধ্যমে সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...