সোমবার, ৩ আগস্ট ২০২৬

ফিরিঙ্গী বাজারে প্রধানমন্ত্রী’র ঈদ শুভেচ্ছা পোঁছে দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ঈদ উল আযহা’র শুভেচ্ছা পোঁছে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ সোমবার (৩ জুলাই) সকালে তিনি ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের প্রতিটি অলিতে-গলিতে ঘুরে ঘুরে দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক কিছু সমস্যা সমাধান করেন, বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এসময় উপমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ১০০ পরিবার মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। তিনি এসময় অসুস্থ আওয়ামীলীগ নেতা লায়ন মোঃ ইখতেয়ার ও মোঃ রফিকুল ইসলাম শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শুভেচ্ছা বিনিময় কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাঁর ঈদের শুভেচ্ছা নিয়ে আপনাদের কাছে এসেছি। তিনি সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি কিভাবে ভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন।বঙ্গবন্ধু কন্যা উপরে আপনাদের আস্থা রাখতে হবে। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

এসময় উপমন্ত্রী সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক সর্দার,দিদারুল আলম, আকতার জামান, ফারুক জামান, রেজাউল করিম রাজু, জুবায়ের কাকী, আশরাফ উদ্দিন সিদ্দিকী জাগির,ছট্টু, মাসুদ আহমেদ,বাবলু, সাবেক ছাএনেতা কামরুল হক, সাইফুল ইসলাম, মোঃ ইউনুছ, জসীম উদ্দীন, নিয়াজ মোর্শেদ, শাহ আলম জুয়েল, গিয়াস উদ্দিন (জেবিন), সালাউদ্দিন, রনি, রুবেল, তাসিন, সাজ্জাদ, পিন্টু, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনাইদ, ইরফান উদ্দিন, সাইফুদ্দিন মানিক, তানভীর ইমরুল,শাহাদুল আলম জুয়েল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...