বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদের ছুটিতে পর্যটক শূন্য বান্দরবান

বান্দরবান প্রতিনিধি।

ঈদুল আজহার ছুটিতেও পর্যটক শূন্য বান্দরবান। প্রতিবছর ঈদের এ সময়ে জেলার পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে, তবে এবার সে অবস্থা নেই।

জেলার নীলাচল, মেঘলা ও শৈলপ্রপাত পর্যটনকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।

নীলাচল পর্যটনকেন্দ্রের ক্ষুদ্র ব্যবসায়ী শোভা তঞ্চঙ্গ্যা বলেন, পর্যটকদের কাছে বিক্রির আশায় ঋণ নিয়ে দোকানে মালামাল ও মৌসুমি ফল তুলেছি। কিন্তু পর্যটক না থাকায় তেমন বিক্রি নেই। ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

নীলাচলের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সুমি তঞ্চঙ্গ্যা বলেন, গতবছর বিশেষ ছুটির দিনে দৈনিক কয়েক হাজার পর্যটক নীলাচল ভ্রমণে আসতেন। এবার তেমন পর্যটক প্রবেশ করছে না।

মেঘলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সুকুমার তঞ্চঙ্গ্যা বলেন, বর্ষা মৌসুমে এমনিতেই পর্যটকের আগমন কিছুটা কম থাকে। গতকাল ১২৫টি টিকিট বিক্রি হয়েছে যা গত বছরের তুলনায় অনেক কম।

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. সুমন বলেন, ঈদুল আজহার ছুটিতে হোটেল মালিক সমিতির পক্ষ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। পর্যটক না থাকায় এর বাইরে আগতদের সর্বোচ্চ ছাড় দেওয়া হচ্ছে। তারপরও ১০ শতাংশ কক্ষও বুকিং হয়নি।

হোটেল হিল ভিউয়ের ম্যানেজার তৌহিদ পারভেজ বলেন, আমাদের হোটেলে ১০০ অধিক কক্ষ রয়েছে। এর মধ্যে মাত্র চারটি কক্ষ বুকিং হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবিরিজী বলেন, জেলার তিনটি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। বাকি চার উপজেলায় সম্পূর্ণ নিরাপদে যে কেউ ভ্রমণ করতে পারেন।

হোটেলগুলোতে আগাম বুকিং কম হলেও পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। পবিত্র ঈদুল আজহায় নীলাচল ও মেঘালয় পর্যটনকেন্দ্রে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে, যা সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...