শুক্রবার, ১ মে ২০২৬

ঈদের রাতেই লাশ হলো গৃহবধূ, মায়ের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীতে সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমি আক্তার উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেশকারহাট এলাকার আশরাফ আলী মুন্সির বাড়ির মো. সিরাজ মিয়ার বড় মেয়ে।

নিহতের মা মিনা আক্তারের দাবি, কোরবানিতে গরুর পরিবর্তে ছাগল দেয়ার জের ধরে মিনাকে নির্যাতন করে হত্যার পর শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচার করছে।

মিনা আক্তার আরও জানান, গত বছর একই উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার বাচা মিয়া হাজির বাড়ির ফরিদ আহমদের ছেলে কাতার প্রবাসী তাজুল ইসলাম (প্রকাশ) নয়নের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়।

নিহতের শ্বশুর ফরিদ আহমদ বলেন, কোরবানির কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়নি। সে কেনো আত্মহত্যা করেছে জানি না।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে সত্য ঘটনা জানা যাবে । পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয়...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায়...

আরও পড়ুন

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...