পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৮ জুন) ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে উল্লেখ করেন, ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে।
তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে।
পবিত্র ঈদুল আজহার এই উৎসব আমাদের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে মোদি আশা প্রকাশ করেন।
