বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পদ্মাসেতুতে টোলের রেকর্ড, একদিনে আয় ৪ কোটি ৬১ লাখ টাকা

চট্টগ্রাম নিউজ ডটকম

পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে মঙ্গলবার (২৭ জুন)। এদিন ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা। এটি সেতুতে এ পর্যন্ত সর্বোচ্চ আহরিত টোল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ঈদ কেন্দ্র করে মঙ্গলবার সেতুতে বাড়িফেরা মানুষের চাপ বাড়ে। ওইদিন সেতুর দুইপ্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এরমধ্যে জাজিরা প্রান্ত হয়ে সেতু পাড়ি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন।

আরও পড়ুন : চট্টগ্রাম নিউজের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

এতে টোল আয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা। আর মাওয়া প্রান্ত হয়ে পার হওয়া ২৯ হাজার ৮৯৭টি যানবাহনে টোলের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৪০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বুধবার পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, এটিই এপর্যন্ত সর্বোচ্চ টোল আয়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ টোল ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা আদায় হয়েছিল গতবছরের ৭ জুলাই।

সেদিন পাড়ি দিয়েছিল ৩১ হাজার ৭২৩টি যানবাহন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হয় সে বছরের ২১ এপ্রিল। ওইদিন ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পারাপারে আদায় হয় ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল।

এই কর্মকর্তা আরও বলেন, এর মধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট পাড়ি দিয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...